গত মঙ্গলবার তেরখাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, নাজমা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান। এসময় প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা।




0 Comments