Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

তেরখাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত


তেরখাদা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় তেরখাদা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটির শুভ সূচনা হয় রাত ১২টা ১ মিনিটে। তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন। ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ। ভাষা  শহীদদের শ্রদ্ধা জানাতে নর্থ খুলনা কলেজ শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করেন। পরবর্তীতে সকাল ৮ টায় আওয়ামীলীগ বিএনপি মুক্তিযোদ্ধা উপজেলা প্রেসক্লাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু প্রজন্মলীগ, পানি উন্নয়নবোর্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পপুলার লাইপ ইন্সুরেন্স, বিভিন্ন এনজিও সামাজিক প্রতিষ্ঠান সামাজিক দুরত্ব বজায় রেখে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৯টায় উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, আওয়ীমীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা চৌধূরী আবুল খায়ের, শিক্ষক আকতারুজ্জামান, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন আহমেদ, অরবিন্দ প্রসাদ সাহা, শাহ মিরাজ কায়নাত,  প্রধান শিক্ষক সেকেন্দার মল্লিকসহ উপজেলা প্রশাসনের প্রধানগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ দিবসে বিভিন্ন কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


তেরখাদা প্রতিনিধি

তেরখাদা, খুলনা। 

তারিখঃ ২২/০২/২০২১


Post a Comment

0 Comments