Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কবিতা।। প্রহর।। ✍️নিবেদিতা দাস✍️ ঢাকা।।


 নাই যদি বা এলে তুমি,

এড়িয়ে যাবে তাই বলে
অন্তরেতে নাই কি তুমি,
সামনে আমার নাই বলে।
হৃদয় জুড়ে অনুভূতি,
তোমায় শুধু পাই-
আবার কখন আসবে তুমি,
প্রহর গুনে যাই।
জানি তুমি আসবে আবার,
জ্যোৎস্না ঝরানো রাতে-
ভালো লাগার অনুভূতি,
হৃদয় জুড়ে থাকে।

Post a Comment

0 Comments