Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

তেরখাদাবাসী চিরতরে হারালো সাহসী উচ্চারণে দ্বিধাহীন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল্লাহ কে!


 খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক উত্তর খুলনা মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক, বন বিভাগের চাকুরী ছেড়ে ব্যক্তিগত বন্দুক নিয়ে যুদ্ধে যোগদানকারী, ক্যাম্প পরিচালনায় অর্থ যোগানদাতা,অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জীবনের শেষাবধি মুক্তকণ্ঠ,বারবার নির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ আর নেই।

গত সোমবার দিবাগত রাত ১:৩০ মিনিটে অর্থাৎ ৪আগষ্ট ২০২০ মঙ্গলবার রাত ১:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

মঙ্গলবার জোহরবাদ সরকারী ইখড়ি কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা নামায অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তেরখাদাবাসী চিরতরে হারালো সাহসী উচ্চারণে দ্বিধাহীন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল্লাহ কে! মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

mbtv24
তারিখঃ০৪/০৮/২০২০

Post a Comment

0 Comments